শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

চিলমারীতে সাংবাদিকদের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

 

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে বিনির্মাণের লক্ষ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়কালে এ উপজেলাকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার পরিষদ গেট সংলগ্ন আলাউদ্দিন শপিং কমপ্লেক্সে প্রেসক্লাব চিলমারীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চিলমারী উপজেলার সমস্যা, সম্ভাবনা, সমাধান ও ছাত্র বিপ্লবের চলমান সংকট বিষয়ে আলোচনা করা হয়।
সভায় চিলমারীকে ঘিরে যে সমস্যা গুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করেন। এছাড়াও উপজেলার জনকল্যাণমুখী যে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তার সেবা সম্পর্কে সাধারন মানুষদের অবহিতকরন, সচেতনতা সৃষ্টি ও সেবার মান বাড়ানো সহ নানা বিষয় নিয়ে আলোচনা করে শিক্ষার্থীরা ৷
এসময় প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, প্রতিষ্ঠাতা সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মাহবুব, সাধারন সম্পাদক ছাবেদ আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএম নুরুল আমীন সরকার, চ্যানেল ৬৯ এর চেয়ারম্যান আলমগীর হোসাইন, সাওরাত হোসেন সোহেল, ফয়সাল আহমেদ রকি, রাফিউল ইসলাম রাফি ও শিক্ষার্থীদের পক্ষে মেহেদি হাসান শান্ত, শাফিন সাজ্জাদ, শামছুদ্দোহা সৌমিক, সিফাত, রানা , লুবান, তাসলিমুল হাসান মুহিত প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত