স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ৩ টি একনালা বন্দুক সহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে
বুধবার (৩ জুলাই) সকালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের কলিমহর গ্রামে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ টি একনালা বন্দুক সহ ১ জন আসামী গ্রেপ্তার করা হয় ।
গ্রেফতার কৃত আসামী মোঃ ইমন মন্ডল (১৯), পাংসার কলিমোহর গ্রামের মোঃ মনিরুল ইসলাম ওরফে জিন্নাহ মন্ডল ছেলে।
পাংশা থানার এস আই নিরস্ত্র তরিকুল ইসলাম এর নেতৃত্বে অবৈধ মাদক দ্রব্য উদ্ধার ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ডিউটি করাকালে পাংশা থানার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রামে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কলিমহর এলাকার মোঃ মনিরুল ইসলাম ওরফে জিন্না মন্ডল (৬০),এর বসত বাড়ীতে কতিপয় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। উক্ত সংবাদের বিষয়টি তাৎক্ষনিক পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জকে অবহিত করলে, পাংশা থানার অফিসার্স ইনচার্জ স্বপন কুমার মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের নিয়া প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পাংসা মডেল থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।











