শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

*কুড়িগ্রামে ৪৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

শাহিনুল ইসলাম লিটনঃ

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১২ জুলাই ২০২৪ দুপুর আনুমানিক ১৩.০৫ ঘটিকার সময় রৌমারী থানাধীন কলেজপাড়া গ্রামস্থ ভূইয়া মসজিদের সামনে থেকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ কুড়িগ্রাম সদরের পারবতিপুর গ্রামের মাদক কারবারি মোঃ রফিকুল ইসলাম @ রফিয়াল (৪০) কে হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সম্পর্কিত