শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

মোজাম্মেল হকঃদিনাজপুরের এনজিও ফোরাম হল রুমে ডেমক্রেসিওয়াচ বাস্তবায়নে দাতা সংস্থা সুইজারল্যান্ড সরকারের একটি প্রকল্প ‘আস্থা’র জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১১মে শনিবার সকাল ১১টায় দৈনিক উত্তর বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের নির্বাহী পরিচালক ওয়াদেজ ফিরোজ, আস্থা প্রকল্পের ক্লাস্টার সমন্বয়কারী রেফায়েত আরা, আস্থা প্রকল্পের  দিনাজপুর জেলা সমন্বয়কারী  কামরুজ্জামান, দিনাজপুর সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস, দৈনিক উত্তর বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক জিন্নাত রহমান, দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ন আহবায়ক তারিকুজ্জামান তারিক ও আফসানা আক্তার রিমু সহ আরো অনেকে ।
সভায় বক্তারা বলেন, কর্মএলাকার তৃণমুল পর্যায়ে সংগঠিত সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমূক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের সম্পৃক্ত করা, একটি আন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনে যুবদের সাথে বয়স্কদের মেলবন্ধন তৈরির মধ্যে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো, জাতীয় যুবনীতির আলোকে তৃণমুল পর্যায়ে বিভিন্ন প্রান্তিক যুবগোষ্ঠীর নারী-পুরুষদের সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্তকরণের উদ্যোগ সৃষ্টি করা প্রকল্পের উদ্দেশ্যসমূহ ।

সম্পর্কিত