শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

◾প্রেমিকের আত্মহত্যা ◾অন্তর চন্দ্র

এবার আত্মহত্যা করে অম্বা হবো ফিরে আসার লং তাগাদা নিয়ে বেঁচে যাব! হামলা হবে ঠিক; তোমার আর বাকি জীবনের আঁধার‌ ঘিরে একটি তীর এসে বুকের পাশে গেঁথে যাবে নিমিষে! আমাকে ছিঁড়ে খুঁড়ে ঐ ভগ্নাংশের দোহাই দিয়ে তুমি বাঁচতে পারবে না! হৃদয় ভেঙে যায়? —বজ্র উত্তাপে ঘুমাও তুমি আর আমি হৃদয় খুঁজি মানুষের দুয়ারে হতভাগা হৃদয় আত্মহত্যা বলিদান চেয়েছে ফিরে এসে মৃত্যুর প্রতিশোধ নেয়ার।

অতঃপর আমারি হাতে তোমার শেষ প্রতিদান মৃত্যু পূর্ণ জীবনের সাধ মিটিয়ে নিল; শিখণ্ডী জীবন পূর্ণ হলো আজ—

সম্পর্কিত