শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

৭০০ বছরের গির্জাকে এবার মসজিদে রূপান্তরিত করলেন এরদোয়ান

প্রতীকী ছবি

বিশ্ব ডেস্ক: পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ তুরস্কে এবার ৭০০ বছরের পুরোনো এক গির্জাকে মসজিদে রূপান্তরিত করলেন দেশটির রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোয়ান।

সোমবার (০৬ মে) তুরস্কের রাজধানী আঙ্কারার ৭০০ বছরের পুরোনো কোরা নামের অর্থোডক্স গির্জাটিকে ‘কারিয়া’ মসজিদে রূপান্তরিত করে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এর আগে ২০২০ সালে তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে অবস্থিত এক অর্থোডক্স গির্জাকে এরদোয়ানের নির্দেশে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল। এই নির্দেশের চার বছর পর এবার মুসলিমদের জন্য খুলে দেওয়া হলো এই কারিয়া মসজিদ।

তবে চার বছর আগে যখন স্থাপনাটিকে গির্জা থেকে মসজিদে রূপান্তরের আদেশ জারি করা হয়, তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল প্রতিবেশী দেশ গ্রিস।

প্রসঙ্গত, ২০২০ সালে ইউনেস্কো কর্তৃক সুরক্ষিত ‘আয়া সোফিয়া’ সম্পর্কিত এ ধরনেরই একটি রায় দিয়েছিল তুরস্কের আদালত। সেই রায়ের মাসখানেক পর আরেকটি বাইজেন্টাইন গির্জাকে মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন এরদোয়ান। গির্জাটি প্রথমে মসজিদ এবং তারপর জাদুঘরেও রূপান্তরিত করা হয়েছিল। তারপর ভবনটিকে স্থায়ীভাবে মসজিদে রূপান্তরের নির্দেশ দেন এরদোয়ান।

বাইজেন্টাইন গির্জাটি ‘কোরা’ গির্জা হিসেবেও পরিচিত। চতুর্দশ শতকের ফ্রেস্কো সংবলিত গির্জাটি খ্রিষ্টানদের কাছেও মূল্যবান। তবে ১৪৫৩ সালে ওসমানীয় তুর্কিরা কনস্টান্টিনোপল জয়ের প্রায় ৫০ বছর পর গির্জাটিকে কারিয়া মসজিদে রূপান্তরিত করা হয়।

কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওসমানীয়দের পতন হলে তুরস্ককে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে তোলার চেষ্টা চালানো হয়। তখন ‘কারিয়া’ মসজিদ হয়ে যায় কারিয়া জাদুঘর। যুক্তরাষ্ট্রের শিল্প ইতিহাসবিদদের একটি দল মূল গির্জার মোজাইকগুলো পুনরুদ্ধার করতে সহায়তা করেছিলেন। ১৯৫৮ সালে এসব মোজাইক প্রদর্শনীর জন্যে রাখা হয়েছিল বলে জানা যায়।

সম্পর্কিত