রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

৬নং মোহাম্মাদপুর ইউনিয়ন রক্তদাতা সংগঠনের উদ্যোগে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

মোঃ গোলাম মোরশেদ,স্টাফ রিপোর্টারঃঈদ পূর্ণমিলনী উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ২০ টাকা শুভেচ্ছা ফি এর মাধ্যমে ডায়বেটিস পরিক্ষা এবং এমবিএইচ ডাক্তার দাড়া পরামর্শ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী সংগঠন “৬নং মোহাম্মদপুর ইউনিয়ন রক্তাদাতা সংগঠন”।

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বারকান্দ্রী উচ্চ বিদ্যালয়ে ১৩ এপ্রিল রোজঃ শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে। কর্মসূচির মাধ্যমে ইউনিয়ানের প্রায় ৪ থেকে ৫ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করে। ক্যাম্পেইনটি উদ্বোধন করেন অত্র ইউনিয়নের জনবান্ধন চেয়ারম্যান এস এম রবিউল আলম চৌধুরী (পিন্টু) সার্বিক সহযোগিতা করছেন বারকান্দ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সাইদুর রহমান মন্ডল এবং জয়পুরহাট অনলাইন রক্তদাতা সংগঠন।
ক্যাম্পেইনটি পরিচালনা করেন ৬নং মোহাম্মদপুর ইউনিয়ন রক্তদাতা সংগঠনের পরিচালক মোঃ নুরুন্নবী, সভাপতি প্রেফসার মোঃ মুঞ্জুরুল হাসান, সহসভাপতি হারুনুর রশিদ, বেলায়েত, সাধারণ সম্পাদক, মোঃ মামুনুর রশীদ, মোঃ আনারুল,শ্রীঃ বিপ্লব চন্দ্র , কোষাধ্যক্ষ, মোঃ মাহবুর হাসান সেলিম, মোঃ আঃ আলিম, প্রচারসম্পাদক মোঃ আব্দুল আউয়াল, মোঃ মাসুদ রানা সহ কার্যকারী ১১ সদস্য সহ আরও অনেকে।
৬নং মোহাম্মদপুর ইউনিয়ন রক্ত দাতা সংগঠনের প্রতিষ্ঠাতা আঃ আউয়াল বলেন, “৬নং মোহাম্মদপুর ইউনিয়ন রক্তদাতা” জেলাজুড়ে রক্তদাতাদের একটি বৃহত্তর সংগঠন ও প্লাটফর্ম হিসাবে তৈরি করা আমাদের উদেশ্য। “৬নং মোহাম্মদপুর ইউনিয়ন রক্তদাতা”তে যে কেউ এর সদস্য হতে পারেন। এছাড়া অতি তারা তাঁরি “৬নং মোহাম্মদপুর ইউনিয়ন রক্তদাতা” একটি অ্যাপস তৈরি হবে বলে জানান।

সম্পর্কিত