শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

হিলি স্থলবন্দরে এসেছে সাড়ে ৩ হাজার টন আলু

নিউজ ডেস্ক : দেশের বাজারে আলুর দাম বেশি অনেক দিন ধরেই। ফলে ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় সরকার। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি অব্যাহত রয়েছে। গত সপ্তাহের ৬ ১৩৭ ভারতীয় ট্রাকে ৩ হাজার ৫০০ মেট্রিকটন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
আলু আমদানির প্রথম দিকে দাম কিছুটা কমলেও বর্তমানে আবার বেড়েছে দাম। হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে কেজি প্রতি ভারতীয় আলু প্রকারভেদে ৩০ থেকে ৩২ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, সেই সাথে ভারতীয় নতুন আলু পাইকারিতে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ভারতের অভ্যন্তরে আলুর দাম বেশি হওয়ার কারণে দেশের বাজারে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে।
একই সঙ্গে হরতাল, অবরোধ এর কারণে আলু পরিবহনে করে বিভিন্ন স্থানে সরবরাহ করতে বেশি ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। যার ফলে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা দাম বেড়েছে।

সম্পর্কিত