বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

হাতিবান্ধায় জীবন্ত ঈগল পাখি উদ্ধার

মোঃ আব্দুল লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় একটি দেশীয় জীবন্ত প্রজাতির ঈগল পাখি উদ্ধার করেছে প্রাণী সম্পদ অফিসার। জীবন্ত ঈগল পাখিটি উদ্ধারের পর জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলা ডরমেটরির ভিতরে মনজুরুল নামে এক ব্যাক্তি জানান আজ রাতে ঈগল পাখিটি উপজেলা চত্বরের বাগানে এসে পরে, আমাদের চোখে পরলে তা প্রাণী সম্পদ অফিসারের হাতে হস্তান্তর করা হয়।

হাতীবান্ধা প্রাণী সম্পদ অফিসার ডা: মাহমুদুল হাসান জানান, এটি ঈগল পাখি, পাখিটি উদ্ধার করছি। পাখিটি একটু অসুস্থ থাকায় চিকিৎসা চলছে। সুস্থ করে বনবিভাগ এর কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত