রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

হঠাৎ ঢাকায় কোকোর স্ত্রী শর্মিলা

নিউজ ডেস্ক:হঠাৎ লন্ডন থেকে ঢাকায় এসেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছেছেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, চলতি বছরের ২৮ জানুয়ারি ঢাকায় এসেছিলেন শর্মিলা।

খালেদা জিয়ার ছোট ছেলে কোকো প্রায় এক দশক আগে মারা যান। তারপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও সপরিবারে ‘রাজনৈতিক আশ্রয়ে’ রয়েছেন।

সম্পর্কিত