মোঃ রাজু মিয়া:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের দক্ষিণ কে-কৈ কাশদহ গ্রামে হান্নানের মোড় নামক স্থানে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের ছমিরের বাজার থেকে পাকা সড়কে একটি মোটরসাইকেলযোগে ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া চৌ-রাস্তা মোড়ে যাবারকালে উক্ত হান্নানের মোড়ে পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে আরোহীদ্বয় এ দুর্ঘটনার শিকার হয়। তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন। এরা হলো- রংপুর সদরের পশ্চিম খাসবাগ তিনমাথা মোড় এলাকার আল-আমিনের ছেলের জুয়েল মিয়া (১৭) ও নূর মোহাম্মদের ছেলে সাজিত মিয়া (১৬)।
থানার এসআই সৈয়দ মামুন হক বলেন, আইনগত প্রক্রিয়ায় লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ২ মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।










