শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সীমান্তবর্তী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বিজিবি মহাপরিচালক এর ভিশন হচ্ছে ”বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”সেই আস্থা ও জনসেবার মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্তবর্তী সাধারন জনগনের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অদ্য রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তেলকুপি কলমদর আলীম মাদ্রাসা মাঠে অদ্য ১৮ আগস্ট ২০২৪ তারিখে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় ৫২০ জন পুরুষ, মহিলা ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, অধিনায়ক, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি), তেলকুপি বিওপি কমান্ডার ও অন্যান্য পদবীর সৈনিকগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত