শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জ যমুনা সেতুতে যাত্রীবাহী বাস ট্রাকের  সংঘর্ষে নিহত ৩ আহত ১০

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জ যমুনা সেতুর ওপরে ট্রাক ও বাসের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫:৩০ মিনিটের সময় যমুনা সেতুর ১৩নং পিলারের কাছে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর সা‌রে ৫টার দিকে সেতুর ১৩নং পিলারের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১০ জন।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত হওয়া ৩জনের মরদেহ মর্গে রাখা আছে। আহতদের মধ্যে  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে  সবাই শঙ্কামুক্ত।

সম্পর্কিত