তারিকুল আলম, স্টাফ রিপোর্টঃ
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ( ১৫ আগষ্ট) বাদ জোহর সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের নিচ তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. দেলোয়ার হোসেন মন্টু ও পরিচালনা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. হামিদুল ইসলাম দুলাল।
বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রফিক সরকার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ্যাড. ইন্দ্রজিৎ সাহা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আবুল কাশেম, সিনিয়র আইনজীবী এ্যাড. আব্দুল হাই,জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. আলিমুল হক প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক সাংবাদিক এম.দুলাল উদ্দিন আহমেদ, কাজিপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. রবিউল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব উজ্জ্বল, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ, জেলা ছাত্র দলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শাহাদত হোসেনসহ আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন, সিনিয়র আইনজীবী এ্যাড. খোয়াজ মির্জা।








