রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
সারাদেশে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ও নয় দফার যৌক্তিক দাবীতে কুড়িগ্রামের রৌমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১ টার দিকে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ ও সমাবেশ করা হয়।
এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাথায় লাল ফিতা বেধে রৌমারী সরকারি কলেজ মোড়ে জমায়েত হয়। পরে সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং বিক্ষোভ মিছিলটি কলেজ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেট সংলগ্ন রৌমারী টু ঢাকা মহাসড়কে জমায়েত হয়। দেড় ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশে টসহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা ফেস্টুন, ব্যানার, জাতীয় পতাকা, লাল ফিতা ও প্লাকার্ড ব্যবহার করেন। সমাবেশ চলাকালিন সময়ে উপজেলা গেটের সামনের মহাসড়কটি শিক্ষার্থী দিয়ে কানায় কানায় ভরে যায়। ফলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হলে যানবাহন ও পথচারীরা দূর্ভোগের শিকার হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে
নিম্মি, নিলা, রোকন, জুয়েল, সাদ্দাম, রবি, শেখ ফরিদ ও শিক্ষার্থীর অভিভাবক সিরাজুল ইসলাম প্রমূখ।







