জাকির হোসেন সনি,স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা মেয়র মতিউর রহমান খান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার ১৮ আগস্ট সকালে তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, শান্তির শহর রহনপুর কে শান্ত রাখতে ভূমিকা রাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীগণ ধন্যবাদ পাবার যোগ্য। আমি তাদের ধন্যবাদ জানাই। তিনি রহনপুর পৌরসভার উন্নয়নে সাংবাদিক সহ সকলকে পাশে থাকার জন্য বিশেষ ভাব অনুরোধ করেন। উল্লেখ্য, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান বিগত পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করলেও তিনি আওয়ামীলীগের সমর্থক।সাম্প্রতিক পটপরিবর্তন এর সময় তিনি বাসায় থেকে এতদিন অফিস করেছেন। ১৮ আগষ্ট প্রথম স্বশরীরে অফিস করেন তিনি।








