রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

শাহজাদপুর প্রগতি সংঘের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমানকে অপহরণ করে হত্যার চেষ্টা

মোঃ রাহাত হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রগতি সংঘের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান ফারুককে গত ২৮ শে আগস্ট ২০২৪ইং বুধবার দিবাগত রাত্রিতে, শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ককটেল রানা ও তার অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী দ্বারা হত্যার উদ্দেশ্যে তাকে অপহরণ করায় গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২ সেপ্টেম্বর,সোমবার সকাল ১১ ঘটিকার দিকে বিক্ষোভ মিছিল করেছে, প্রগতি সংঘ ও শাহজাদপুর উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ।

বিক্ষোভ মিছিল শেষে আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান ফারুক উপস্থিত হয়ে ১ টার দিকে সংবাদ সম্মেলন করেন,, এই সংবাদ সম্মেলনে তিনি বলেন ২৮ আগস্ট রাতে বাড়ি ফেরার পথে অভিযুক্ত রানা সহ একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তাকে হত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে থানা ও সেনাবাহিনী উদ্ধারে নামে এতে ভয় পেয়ে হাবিবুর রহমান ফারুককে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

সম্পর্কিত