শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

লালমনিরহাট থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃপুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের অভিযান টিম লালমনিরহাট থানাধীন ৮নং গোকুন্ডা ইউনিয়নের তিস্তা আফজালনগর এলাকা হইতে মোটর সাইকেল যোগে মাদক পরিবহনের সময় আসামী ১। মোঃ শাকিল মিয়া(২৪), পিতা- মোঃ কাশেম আলী, ২। মোঃ সুজন মিয়া(২২), পিতা- মোঃ নজরুল ইসলাম, ৩। মোঃ দুলাল মিয়া(৩২), পিতা- মৃত জোব্বার আলী, সাং- পশ্চিম রামখানা, সকলের সাং- উত্তর গোবদা, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটদেরকে ২৪ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন লাল ও কালো রংয়ের হিরো গ্লামার ১২৫ সিসি মোটর সাইকেল জব্দ করা হয়।

মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং- ৪৩, তাং- ২২/০১/২০২৪ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৪(খ)/৩৮ রুজু করতঃ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত