মুহাম্মদ এমরান,বান্দরবানঃ
বান্দরবান পার্বত্য জেলায় অন্যান্য উপজেলার ন্যায় আনসার ও ভিডিপি সদস্যগন লামা উপজেলায় লামা বাজার ট্রাফিকের দায়িত্ব পালন করেন।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জনাব মোহাম্মদ হিরু এর নেতৃত্বে লামা বাজারে গোপাল বাবুর মোড়ে, মাছ বাজার মোড়ে ও কেন্দ্রীয় মসজিদ মোড়ে হিল ভিডিপি সদস্যগন সকাল হতে নিরবিচ্ছিন্ন ভাবে ট্রাফিক দায়িত্ব পালন করে যাচ্ছে।
শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সারা দেশে নিরাপত্তাহীনতার ভুগছেন বাংলাদেশ পুলিশ সদস্যরা। সরকার পতনের দাবিতে দেশজুড়ে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের পাশাপাশি অনেক পুলিশ সদস্যও নিহত হয়েছেন।
অগ্নিসংযোগ-ভাঙচুর করা হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কয়েকশো থানা ও পুলিশ স্থাপনা। এমন অবস্থায় জীবনের শঙ্কায় কর্মবিরতির ঘোষণা দেয় ‘বাংলাদেশ পুলিশ।
তারই ধারাবাহিকতায় সড়কে কোন ট্রাফিক না থাকায় লামায় ট্রাফিকের কাজ করে যাচ্ছেন আনসার ভিডিপির সদস্যরা। তাদের সাথে লামার ছাত্র সমাজকেও ট্রাফিকের কাজ করতে দেখা যায়।








