শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

লাখাইয়ে পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেপ্তার

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে পুলিশের অভিযানে পলাতক মাসুক মিয়া নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে লাখাই থানায় নব যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে আমার নির্দেশনায় এ এস আই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে মোড়াকরি বাজার থেকে মুড়িয়াউক ইউনিয়ন এর সুনেশ্বর গ্রামের মৃত মোঃ খোরশেদ মিয়ার ছেলে মোঃ মাসুক মিয়া কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার (১৩ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে তিনি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত