মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

লাখাইয়ে অসহায় ও গরীবদের মাঝে শীতের কম্বল বিতরণ করলেন ইউএনও

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে দেড় শতাধিক অসহায়, গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ও রবিদাস এবং বেদে সম্প্রদায়ের মাঝে দেড় শতাধিক শীতার্ত পরিবারদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান উপজেলার মোড়াকরি, কাশিমপুর, মশাদিয়া,মনতৈল ও রাঢ়িশাল আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবার ও ভাদিকারা এবং বুল্লা রবিদাস পরিবারদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়াও বুল্লা বাজারের অদূরে অস্থায়ী বসবাসরত বেদে সম্প্রদায় সহ দেড় শতাধিক পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান ক্রমান্বয়ে আরো অসহায়, গরীব পরিবারদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হবে।

সম্পর্কিত