রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

রৌমারীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মাসুদ পারভেজ রুবেল: রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। নতুন এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে বলে অনেকে মনে করেন। রবিবার ১৮ আগস্ট বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ২০ জন প্রতিবন্ধীর মাঝে এসব চেয়ারগুলো বিতরণ করা হয়।

জানা গেছে, উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিল থেকে অতি জরুরী প্রতিবন্ধীদেরকে চেয়ার দেওয়া হয়। পর্যায় ক্রমে তালিকা ভুক্ত প্রকৃত প্রতিবন্ধীদের মাঝে চেয়ার দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেও, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারাসহ আরও অনেকে।

সম্পর্কিত