মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেনের ইঞ্জিনসহ ৫ বগি লাইনচ্যুত

স্বাধীন আলমঃরেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেনের ইঞ্জিনসহ ৫ বগি লাইনচ্যুত

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশনে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছুদুর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। আমরা শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, এতে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এবিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সম্পর্কিত