রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক শামসুজ্জোহা এছামীর মৃত্যুতে শোক সভা আয়োজন করা হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে বিভাগের এ.বি.এম. হোসেন গ্যালারিতে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় সভাপতি অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে এই সভায় ড. শামসুজ্জোহার জীবন ও কর্মের উপর আলোকপাত করা হয়। সভায় ড. জোহার গবেষণার নিবিষ্টতা, বিভাগের সাংস্কৃতিক ও ক্রীড়াক্ষেত্রে তাঁর উজ্জ্বল উপস্থিতি ও পাঠদানের বাইরেও সার্বিক সহযোগিতায় সর্বদা নিবেদিতপ্রাণ ভূমিকা সম্পর্কে উল্লেখ করা হয়। সেখানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
সভায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ছাড়াও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ ও মরহুমের বড় ভাই মোশতাক আহমদ অংশ নেন।










