মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ” এই প্রতি পাদ্যকে ধারণ করে-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কমিটির আয়োজনে এক দুনীতি বিরোধী র্যালী বেরকরা হয়। র্যালী শেষে মানব বন্দন ও আলোচনা সভা উপজেলা হলরুমে ৯ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে দুর্নীতি বিরোধী কমিটির সম্পাদক প্রশান্ত বসাকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সভাপতি সাংবাদিক আনোয়ারুল ইসলাম, আরো বক্তব্য রাখেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, কমিটির সদস্য সাবেক প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্ম্মন, সদস্য আব্দুল খালেক, সদস্য পারুল আক্তার, আঃলীগ সম্পাদিকা
ফরিদা ইয়াসমিন, মহিলা কাউন্সিলর হালিমা আক্তার ডলি, মাহবুবা আক্তার স্নিগ্ধা,
দুর্নীতিবিরোধী কমিটির সকল সদস্য, শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।










