মোঃ নুরুল ইসলাম বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
২০২৩ -২৪ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় (খরিপ) ২০২৪২৫ মৌসুমের রোপা আমন ধানের উফসী জাতের আবাদ ও উৎপাদনের লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্ার ও বীজ উদ্বোধন উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার (৩০ জুন) সকালে বালিয়াকান্দি পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ এহসানুল হাকিম সাধন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু প্রমুখ।
নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এহসানুল হাকিম সাধন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সাধ্যমত কাজ করে চলেছে। এবার বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়নের ৮শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। আমি আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাব আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে অংশগ্রহণ করতে পারি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে চলছে। আর দেশকে এগিয়ে নেওয়ার প্রথম সারিতেই রয়েছে বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রান্তিক কৃষককুল। কৃষকের হাত ধরে দেশ একদিন স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত হবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আজ আপনারা সরকারের তরফ থেকে সার এবং বীজ হাতে পেলেন তা দিয়ে প্রযুক্তি মাফিক চাষাবাদ করবেন। উচ্চ ফলনশীল এই বীজ দিয়ে চাষাবাদ করে নিজেরা স্বাবলম্বী হবেন বলে আশা রাখি। ক্ষেত চাষাবাদে আমাদের কৃষি বিভাগের মাঠকর্মীগঞ্জ সব সময় আপনাদের পাশে রয়েছে। তাদের নিকট থেকে যে কোন মুহূর্তে পরামর্শ গ্রহণ করে পেতের পরিচর্যা করতে পারবেন।






