রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে আসবেন ব্যারিস্টার সুমন এম,পি

মোঃ আমিরুল হক রাজবাড়ী:” মাথায় বল, পায়ে বল, হাতে লাগলে হ্যান্ডবল” ধৈর্য আর বুদ্ধির খেলা এটা, সেই সাথে শরীর ও পায়ের কারুকার্য এবং কৌশল দিয়ে পরিচালিত হয় ফুটবল খেলা।

ফুটবল , শব্দটি শুনলেই যেন ফুটবলপ্রেমী মানুষদের শরীর ও মনের মাঝে শিহরণ জেগে ওঠে । অনেক ধরনের খেলার মাঝে ফুটবল অন্যতম একটি জনপ্রিয় খেলা ।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার নাম হচ্ছে ফুটবল । এই খেলা ব্রাজিল থেকে শুরু হয়ে পৃথিবীর সব থেকে জনপ্রিয় একটি খেলা হয়ে উঠেছে। বর্তমান সময়ে এই খেলায় বেশি এগিয়ে রয়েছে ব্রাজিল , আর্জেন্টিনা , ইতালি, জার্মানি ,স্পেন , ফ্রান্স , কোরিয়া, আমেরিকা এবং ইংল্যান্ডের মত বিভিন্ন বড় বড় দেশ । ফুটবল প্রেমীরা এই খেলা থেকে সর্বাধিক মনের খোরাক ও আনন্দ পেয়ে থাকে ।

দীর্ঘদিনের প্রতীক্ষার পর রাজবাড়ী এলাকার সাধারণ ফুটবল প্রেমীদের আনন্দ বিনোদন দিতে আগামী শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৩ টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে বাড়াদী, নারায়নপুর, বহরপুর, শেকাড়া ( বি এন বি এস) এর উদ্যোগে এক বিশেষ প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।

খেলা পরিচালনা কমিটির তথ্য মতে এ খেলায় অংশগ্রহণ করবে সিলেট হবিগঞ্জের “ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী বনাম “মাগুরা জেলা ফুটবল একাডেমি”।

ব্যারিস্টার সুমন ফুটবল খেলায় অংশগ্রহণ করবেন। সৈয়দ সায়েদুল হক সুমন (জন্ম ৩ সেপ্টেম্বর ১৯৭৯, যিনি ব্যারিস্টার সুমন নামে বেশি পরিচিত) বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি সিলেট বিভাগের হবিগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য।[২] তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

মাঠে উক্ত খেলায় পরিচালনার দায়িত্বে থাকবেন মোহাম্মদ গোলাম মোর্শেদ (চান্দু) (রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন)
আয়োজক হিসাবে পরিচালনা করবেন ” বি এন বি এস”সভাপতি কাজী সহিদুল ইসলাম সাইদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ “বি এন বি এস” এর সকল সদস্য বৃন্দ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। বিশেষ অতিথি থাকবেন বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসাইন। ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, প্রমূখ।

সম্পর্কিত