সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর দৌলতদিয়ায় যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে আফসানা আক্তার কেয়া (২৪) নামে এক যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে যৌনপল্লীর মাজেদের বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্নহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পর্কিত