মোঃ আমিরুল হক, রাজবাড়ীঃপ্রাণে প্রাণে লাগুক দোলা, নতুন আলোয় পুর্ণ হোক বর্ষবরণ” এই প্রতিপাদ্য বিষয়’কে সামনে রেখে, বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাজবাড়ীর বিভিন্ন স্থানে
আজ রোববার (১৪ এপ্রিল) বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ পহেলা বৈশাখ-১৪৩১ উৎযাপিত হয়েছে।
সকালে বর্ণাঢ্য শুভা যাত্রার মধ্যে দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে কয়েক হাজার নারী-পুরুষ,শিশু সহ সকল ধর্ম-বর্ণের মানুষের পদচারণ মুখরিত হয়ে ওঠে বর্ষবরণ পহেলা বৈশাখ উৎযাপন কমিটি বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় শোভাযাত্রায় দেখা মিলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পালকী ,ঘোড়ার গাড়ি,গরুর গাড়ি সহ বিভিন্ন ধরনের গ্রাম-বাংলা হতে হারীয়ে যাওয়া নানা নিদর্শন মুলক শিল্পকার্য।
পরে বর্ষবরণ মঞ্চে গিয়ে শুরু হয় পহেলা বৈশাখ-১৪৩১ এর উৎযাপনের মুল আনুষ্ঠানিকতা। প্রদর্শিত হয় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী জারি-সারি,ভাটিয়ালি,লোক সঙ্গিত গান,নাটক, কবিতা আবৃত্তি, বাইস্কোপ ,অষ্টগান সহ নানা ধরনের পরিবেশনা।
এসময় বর্ষবরণে আগত শিশু,নারী ও পুরুষেরা বলেন,গত কয়েক বছর করোনা মহা-মারীর কারণে পহেলা বৈশাখ উৎযাপন না হওয়া বাঙ্গালি জাতির ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই উৎসবটি থেকে বিরত থেকে বিরত ছিলেন তারা। এ বছর নতুন পহেলা বৈশাখ উৎযাপন করতে পেরে তারা খুবই আনন্দিত ও খুশি।
আর বর্ষবরণ উৎযাপন কমিটি বলছে,২৬ বছর যাবত তারা বাঙ্গালি জাতির ইতিহাস ঐতিহ্য সম্পুর্ন এই পহেলা বৈশাখ উৎযাপনের অনুষ্ঠানটি ধরে রেখেছেন।













