বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর গোয়ালন্দে পরিত্যাক্ত ঘরে মিললো ৪৪ রিষধর গোখরা

স্টাফ রিপোটার্র রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি পরিত্যক্ত ঘরের মধ্যে থেকে ৪৪টি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছেন লিটন সরকার নামের এক সাপুড়ে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উজানচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের আরিফ শেখের পরিত্যক্ত ঘরের মেঝে থেকে সাপগুলো উধার করা হয়।

সাপুড়ে লিটন সরকার জানান, উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আরিফ শেখের পরিবারের সদস্যরা গত কয়েকদিন ধরেই বাড়িতে বিষধর সাপের আনাগোনা লক্ষ্য করেন।
বুধবার (৩ জুলাই) তারা যোগাযোগ করে পরে বৃহস্পতিবার সকালে তাদের পরিত্যক্ত ঘরের মেঝে খুড়ে একে একে ৪৪টি গোখরা সাপের বাচ্চা বের করা হয়। এ সময় মা সাপটি ধরা সম্ভব হয়নি। এ ঘটনায় ওই এলাকায় সাপের আতঙ্ক বিরাজ করছে।

এদিকে সাপের বাচ্চাগুলো ধরে আনার পর বৃহস্পতিবার বিকেলে সাপুড়ে লিটন সরকারের বাড়িতে সাপের বাচ্চা দেখতে ভিড় করেন উৎসুক জনতা। আপাতত ওই সাপের বাচ্চাগুলো সাপুরের বাড়িতে একটি মাটির পাত্রে রাখা হয়েছে।

সাপের বাচ্চাগুলোকে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সাপুড়ে লিটন সরকার।

সম্পর্কিত