বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনে হুমকির মুখে সিরাজগঞ্জের শাহজাদপুর

মোঃ রাহাত হোসেন:

দিন দিন যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনের কারণে হারিয়ে যাচ্ছে শাহজাদপুরের বেশ কিছু গ্রাম। এই নদীর ভয়াবহ ভাঙ্গনের কারণে এখন পর্যন্ত হারিয়ে গেছে অসংখ্য গ্রাম এবং এখনও প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে নদীর তীরবর্তী গ্রাম গুলো।

ভাঙনে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে নদীর ডান তীর রক্ষা বাধ।গেলো একসপ্তাহে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন, কৈজুরি ইউনিয়ন, খুকনি ইউনিয়ন, জালাল পুর ইউনিয়নসহ বাধের প্রায় ৫০০ মিটার এলাকা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। শুধু তাই নয় হুমকির মুখে আছে যমুনা নদীর তীরবর্তী এলাকার তিনশতাধিক বাড়িঘর ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। স্হানীয়দের দাবি নদী ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার আর প্রশাসন বলছে সমস্যা সমাধানের লক্ষে কাজ চলছে।

সম্পর্কিত