শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

ভোজন রসিকদের জন্য চুঙ্গা পিঠা

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের সিলেট অঞ্চলের প্রাচীন ঐতিহ্যবাহী পিঠা।
চুঙ্গা পুড়া পিঠা বা চুঙ্গা পিঠা। সিলেট অঞ্চলের একটি প্রাচীন ঐতিহ্যবাহী খাবার। বিশেষ করে
পৌষ সংক্রান্তি তে ইহার আয়োজন চোখে পড়ার মতো। প্রতিটি ঘরে এই চুঙ্গা পিঠা তৈরি করে আপ্যায়ন করা হয়ে থাকে।
তৈরির প্রধান উপকরণ:
ঢলু বাঁশ ও বিন্নি ধানের চাউল( যা সিলেটের ভাষা বলা হয়,বিরইন ধানের চাল আঠালো স্বাদে অতুলনীয়) হলেও বিন্নি চাল,মাছ ভাজি,দুধ, চিনি, নারিকেল, ও চাউলের গুঁড়া দিয়ে তৈরি করে খাওয়া যায়।
রন্ধন প্রণালি:
চুঙ্গা পিঠা বানানোর জন্য ঢলু বাঁশ অবশ্যই প্রয়োজন।অন্য বাঁশ এ হবে না।ঢলু বাঁশ এ এক প্রকার তৈলাক্ত রাসায়নিক পদার্থ থাকে যা বাঁশের চুঙ্গা কে আগুনে পুড়াতে সাহায্য করে,ঢলু বাঁশের ভিতর প্রথমে কলাপাতা প্যাঁচিয়ে ঢুকাতে হবে, তারপর চুঙ্গার ভিতর বিন্নি চাল ধুয়ে ঢেলে দিতে হয়।এর পর খড়( ধানের নেরা বা খের) আগুনে পুড়াতে হয়। এখানে জানা রাখা ভালো এই বাঁশে অধিক রস থাকায় বাঁশটি সম্পূর্ণ রূপে পুড়ে না গিয়ে ভিতরে থাকা চাউল সহজে সিন্ধ হয়ে যায়।পুড়া শেষ হলে চঙ্গা হাতের মাধ্যমে ছিঁড়ে পিঠা বাহির করে,মাছ ভাজি সহ আপনার পছন্দের খাবার দিয়ে খেতে পারেন।এই ঐতিহ্যবাহী খাবার টি পৌষের মাসে বিভিন্ন উৎসবে চলে।

সম্পর্কিত