বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শাহজাদপুরে মোমবাতি প্রজ্বলন

মোঃ রাহাত হোসেন, (সিরাজগঞ্জ, শাহজাদপুর) প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার, শাহজাদপুর সরকারি কলেজের শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে এক মিনিট নীরবতা ও শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের নতুন করে স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে,তার অবদান আমরা কখনোই ভুলব না, আর ভুলার মত নয়। শুধু সারা বাংলাদেশ নয়, বিশ্ববাসী মনে রাখবে। তাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আবারও নতুন ভাবে গড়ব সবাইকে নিয়ে।

যেখানে কোনো অনিয়ম বৈষম্য থাকবে না। আমরা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ দেখেনি কিন্তু ২০২৪ সালে ছাত্র আন্দোলন দেখেছি । আমাদের জন্য জীবন উৎসর্গকারী এই বীরদের আমরা আজীবন স্মরণ করব,সম্মান জানাবো।

সম্পর্কিত