বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাণিজ্য অধ্যয়ন অনুষদের নতুন ডিন হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. ফেরদৌস রহমান।
মঙ্গলবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার প্রকোশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই পদে দায়িত্ব দেন।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার মধ্যে দেওয়া এই নিয়োগ আদেশ বৃহস্পতিবার (০১ আগস্ট) হতে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।








