শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জ পৌরসভায় ৭নং ওয়ার্ডের বলাকা মোড়ের কাঠের সো-মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

গোকুল চন্দ্র রায়,বীরগঞ্জ,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকান্ডে কাঠের সো-মিলের অফিস ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ সো মিল মালিকের দাবি।

শনিবার রাত ৩টায় বীরগঞ্জ উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ড, বলাকা মোড় বাজার, নামক স্থানের নির্মল কুমার সাহা, সাহা কাঠের সো-মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

শনিবার রাতে হঠাৎ করে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। প্রথমে সো মিলের দায়িত্বে থাকা নাইট গার্ড তপন রাহা এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভানোর চেষ্টা করে। পরে সংবাদ পেয়ে বীরগঞ্জ হতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রয়ে আনে। অগ্নিকান্ডে কোন প্রানহানীর ঘটনা না ঘটলেও অফিস ঘরটি মালামালসহ আনুমানিক ১লক্ষ৫০ হাজার টাকা ক্ষতি সো মিল মালিকের ছেলে বিশাল সাহা দাবি করেন। তিনি আরো জানান এই অগ্নিকাণ্ড দুর্বৃত্তদের কাজ হতে পারে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট-সার্ট এর কারণে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।

সম্পর্কিত