মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগমনে নেতাকর্মীরা উজ্জীবিত

গোকুল চন্দ্র রায় ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সফর উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা রাজপথ অবস্থান নেন। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে ঠাকুরগাঁও সফর বিষয়ে নিশ্চিত হয়ে বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দরা সংবর্ধনা জানান।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে নেতাকর্মীরা একটি মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে অবস্থান নেন। এ-সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মমতাজুল ইসলাম তাজু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাফুদ্দৌলা খান বাবু, সদস্য সচিব মোঃ কামরুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুজন আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, যুগ্ন আহ্বায়ক ফজলে আলম শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, সদস্য সচিব তানভীর চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, কৃষক দলের আহবায়ক ফজলে আলম শাহীসহ
উপজেলা জাতীয়তাবাদী দল, পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মহাসচিব নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে বলেন আমাদের বিজয় হয়েছে কিন্ত বিএনপির সকল স্থরের নেতাকর্মীদের সোজাক থাকতে হবে মানুষের পাশে থেকে এই সরকারকে সহায়তা করতে হবে কোন প্রকার অন্যায় পেলে  বিএনপির সবাইকে রুখে দারাতে হবে এলাকার মন্দির গির্জা হিন্দুদের বাড়ীঘরে যেন কোন হামলা না হয় আপনারা সজাগ থেকে প্রতিহত করবেন।

সম্পর্কিত