মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে কম্বল বিতরণ

মোজাম্মেল হক, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির অফিস মাঠ প্রাঙ্গনে গুড নেইবারস্ বীরগঞ্জ সিডিপির আয়োজনে আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০ ডিসেম্বর বুধবার বিকাল ৩ টায় বীরগঞ্জ সিডিপির সিডিপি ম্যানেজার সৃজল তিগ্যা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ এর সিডিপি প্রোগ্রাম ম্যানাজার মোঃ শাফিউদ্দিন খান, সিডিসি চেয়ারপারসন প্রফুল্ল কর্মকার সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির ভলানটিয়ার লিডার সামিরা আখতার।
আলোচনা সভা শেষে তিনশত ষাটটি কম্বল বৃদ্ধ, বৃদ্ধা, শিতার্তদের মাঝে প্রদান করা হয়।
এসময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত