রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার্থে নাগরিক সুরক্ষা সমন্বয় সভা

মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি : বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে নাগরিক সুরক্ষা সমন্বয় সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধুলু পৌর বিএনপির সভাপতি মোঃ আমিনুর বাহার, বীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আজিজুল ইসলাম (কারী), দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য মোঃ খোদাবখ্স, বীরগঞ্জ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শাহীনুর ইসলাম, সাংবাদিক মোঃ হাদিউজ্জামান হাদি, গণঅধিকার পরিষদের নেতা মোঃ আবু হানিফ, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন, উপজেলা যুব দলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল, সদস্য মোঃ আক্কাস আলী, মেঃ মশিউর রহমান, মোঃ মাজেদুল ইসলাম মাজু, সৈকত জুলিয়াস জুয়েল বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক যথাক্রমে ফয়জুর রহমান সজীব, জেনিয়ন রায়, আব্দুর রহমান রাশেদ, সহ আরো অনেকে। বক্তাগণ বলেন ৩৬ দিন বৈষম্য ছাত্র আন্দোলন কারীরা তাদের আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন করেছেন। তারা জনসাধারণ গণের জানমালের সকল প্রকার নিরাপত্তা প্রদানের নিমিত্তে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নাগরিক সুরক্ষা কমিটি করে সকল প্রকার সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।

সম্পর্কিত