মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে বালিয়াডাঙ্গীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনিক নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ আলোম এর সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ টি এম মাহাবুবুর রহমান এর তত্ত্বাবধানে সকালে বিএনপির উপজেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ে সামনে এসে শেষ করে অবস্থান কর্মসূচি পালন করে দলীয় নেতাকর্মীরা। এর আগে অবস্থান কর্মসূচি ঘিরে উপজেলার ৮ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল সহকারে বিএনপির উপজেলা কার্যালয়ে এসে জড়ো হয়। শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অবস্থান কর্মসূচিতে, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয়।








