শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির আলোচনা সভা ও সাংগঠনিক আইডি কার্ড বিতরণ

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ  (২৫ ডিসেম্বর) বুধবার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ উচ্চ বিদ্যালয়ে মাঠে ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির আলোচনা সভা ও সাংগঠনিক আইডি কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।
তোফাজ্জল হোসেনের এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও সাংগঠনিক আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক ও সংগঠক মোঃ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেগাছিয়া সর্বকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ কাজী ফাহিম, ছাত্রনেতা শামীম রানা সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীলবৃন্দ ও স্বেচ্ছাসেবী রক্তযোদ্ধাবৃন্দরা। আলোচনা সভা শেষে ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির দায়িত্বশীল ও সদস্যদের মাঝে সাংগঠনিক আইডি কার্ড বিতরণ করা হয়।

সম্পর্কিত