শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গীতে পরকীয়া প্রেমে আপত্তিকর কাজে লিপ্ত থাকা অবস্থায় প্রেমিক যুগলকে স্থানীয় জনতা আটক করে বিয়ে দিয়ে দেয়

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পরকীয়া প্রেমে আপত্তিকর কাজে লিপ্ত থাকা অবস্থায় যুগলকে স্থানীয় জনতা আটক করে অবশেষে বিয়ে দিয়েছে।
সরজমিনে গিয়ে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা চাড়োল ইউনিয়নের খালিপুর চৌধুরীপাড়া গ্রামের সুপেন চন্দ্রের পুত্র দুই সন্তনের জনক রবিন চন্দ্র সিংহ (৪০) বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০ টায় প্রতিবেশী অন্তানী দাসের স্ত্রী এক সন্তানের জননী সবিতা দাস (৩০) এর শয়ন ঘরে ঢুকে তার সঙ্গে আপত্তিকর কাজে লিপ্ত থাকা অবস্থায় প্রতিবেশীরা টের পেয়ে তাদেরকে হাতেনাতে আটক করে। পরে মধুপুর বকুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে তাদেরকে নিয়ে এসে স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে গ্রামবাসীর সিদ্ধান্তে গভীর রাতে তাদের বিয়ে দেয়া হয়। এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সবিতা দাসের স্বামী অন্তানী  দাস ১২ বছর পূর্বে বাড়ী থেকে কাজের জন্য অজানা স্থানে পাড়ি জমালে এযাবৎ তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। এ সুযোগে সবিতা দাস ও রবিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মেলামেশা করে আসছিল। রবিন চন্দ্র বয়সে সবিতা দাসের চেয়ে অনেক বড় হলেও তাদের পরকীয়া প্রেম ভালোবাসা  থেমে থাকেনি। সবিতা দাস-অন্তানী দাসের দম্পতির সংসারে দশ বছর বয়সে একটি কন্যা সন্তান রয়েছে।
পরে গ্রাম্য মাতব্বর ও স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তাদের বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। অবশেষে গভীর রাতে ঠাকুরগাঁও নোটারী পাবলিক ক্লাব ও স্থানীয় পুরোহিত এর মাধ্যমে কাবিননামায় তাদের বিয়ে সম্পন্ন হয়।
এ ঘটনার পর রবিন চন্দ্র বলেন, এক বছর ধরে সবিতা দাসের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। অবশেষে আমাদের সম্মতিতে বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য আর্শিবাদ করবেন।
চাড়োল ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ধুরেষ চন্দ্র  বলেন, অবৈধকাজে লিপ্ত থাকার সময় রবিন চন্দ্র  ও সবিতা দাসকে এলাকাবাসী হাতেনাতে আটক করে। পরে সবার সিদ্ধান্তে তাদের বিয়ে দেয়া হয়। বিয়েতে ওই যুগলের সম্মতি ছিল।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন, ঘটনাটি আমার জানা নেই তবে আপনার মুখেই শোনলাম।
গ্রামবাসীর সিদ্ধান্তে যদি বিয়ে হয়ে থাকে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

সম্পর্কিত