মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়ার কালিবালা মর্ডান স্পোটিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোঃকামরুজ্জামান সম্পদঃ

শুক্রবার বিকালে বগুড়া কালিবালা খেলার মাঠে কালিবালা মর্ডান স্পোটিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া শহর সেচ্ছাসেবক দলের আহবায়ক জামিনুর হাসান শাওন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ।বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান।
অত্র ক্লাবের সভাপতি সিহাব শেখের সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক হারুনার রশিদ মুক্তার, তাজুল ইসলাম, ১৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিল। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক তুষার শেখ, সদস্য সুমন, আরিফ হাসান, রিমন শেখ, জনি, সুইট, সোহান, ইউসুফ, রানা, বাধন, রকি, আল আমিন প্রমুখ। কিং খানের ধারা বর্ণনায় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কালিবালা মর্ডান স্পোটিং ক্লাব বনাম সেভেন স্টার ক্লাব।

সম্পর্কিত