বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বৈশাখ উদযাপন

মোঃকামরুজ্জামান সম্পদঃরবিবার সকালে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের আয়োজনে ১লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশ করা হয়। এরপর প্রতিষ্ঠানে সদ্য যোগদানকৃত দু জন প্রভাষককে ফুলেল শুভেচছা জানানো হয়।

শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক গোলজার হোসেনের সঞ্চালনায় ফুলেল শুভেচছা শেষে দিবসটির তাৎপর্য সম্বন্ধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রেজাউন নবী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেন। সভায় আরোও বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক দেব দুলাল দাস, সহকারী অধ্যাপক আই আর এম সাজ্জাদ হোসেন, প্রভাষক সায়েমা সুলতানা ।
এ সময় সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত