বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বকশীগঞ্জে ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোহাম্মদ আসাদ-বকশীগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুর বকশীগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে সাজিমারা সবুজ বাংলা সমাজ সংঘ এর আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাজিমারা বড় বাড়ি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সাজিমারা সবুজ বাংলা সমাজ সংঘ চ্যাম্পিয়ন হয় ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বিএল এ্যাড ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল সিদ্দিকী।
সে সময় বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সামিউল,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গাজী সালাহ আহমেদ কাজল, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ রাজা মিয়া প্রমুখ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
খেলায় চ্যাম্পিয়ন দলকে দেয়া হয় ৫ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড এবং রানার আপ গ্রুপকে দেয়া হয় ২ হাজার ৫শত টাকা সমমূল্যের প্রাইজবন্ড।

সম্পর্কিত