বিশ্বনাথ সরকার(স্টাফ রিপোর্টার):-ফুলবাড়ীর ধর্মপুর বাজারের পশ্চিমে দক্ষিণ অনন্তপুর গ্রামের অনিল চৌকিদারের বাড়ির সামনে রাস্তায় গতকাল ০২/০৯/২৪ ইং দিবাগত রাতে অজ্ঞাতনামা কে বা কাহারা একটি জাম গাছে হাতে লেখা সাদা কাগজে লিখে পোস্টার লাগিয়ে দেয়। আজ সকালে ঘুম থেকে উঠে স্থানীয় বাসিন্দারা পোস্টার টি দেখতে পায়। জানা যায় এলাকার ঐ গ্রামটিতে ১৫ থেকে ১৬ ঘর হিন্দু সম্প্রদায়ের বসবাস। এখানে পোস্টারের লিখুনিতে বলা হয়েছে ৭ দিনের মধ্যে এই বাড়ী থেকে মেয়েকে তুলে নিয়ে মুসলমান করা হবে।
এ বিষয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্য ভীতি কাজ করছে এবং সমালোচনার ঝড় উঠেছে।









