শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রখ্যাত গীতিকার ভাওয়াইয়া রত্ন রবীন্দ্রনাথ মিশ্রের ২৮ তম মৃত্যুবার্ষিকী পালন

শাহিনুল ইসলাম লিটনঃপ্রখ্যাত গীতিকার ভাওয়াইয়া রত্ন রবীন্দ্রনাথ মিশ্রের ২৮ তম মৃত্যুবার্ষিকী পাল উপলক্ষ্যে ৯ডিসেম্বর বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির সম্মেলন কক্ষে স্মরণসভা ও ভাওয়াইয়া আসর অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও প্রচ্ছদ,কুড়িগ্রাম এর সভাপতিজনাব জুলকারনাইন স্বপন। বিশেষ অতিথি ছিলেন সাম্প্রতিক কুড়িগ্রাম এর সভাপতি কে এম শাহানুর রহমান এবং প্রবীণ ভাওয়াইয়া শিল্পী ও আব্বাসউদ্দীন সংগীত একাডেমী ,কুড়িগ্রাম এর সভাপতি নূরমোহাম্মদ চৌধুরী।

ভাওয়াইয়া একাডেমির সভাপতি মোঃ এন্তাজ আলীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন ভাওয়াইয়া ভাস্কর  ভূপতি ভুষণ বর্মা, অতুল কৃষ্ণ রায়, মানবেন্দ্র রায়,জগৎ পতি বর্মা,অধীর চন্দ্র বর্মা ও মোঃ শাহ আলম খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভাওয়াইয়া আসর” নিদান কালের বান্ধব” এ অংশগ্রহন করেন মনিকা রায় ,শ্রাবণী রায়, সাথী সরকার, তুফান বর্মণ, জগৎ পতি বর্মা,জিতেন্দ্র নাথ রায়, মোঃ জুলিয়াস রহমান।

যন্ত্র সঙ্গীতে ছিলেন অধীর চন্দ্র বর্মা, কাজল নট্ট, তুল্য বর্মা, দুলাল চন্দ্র বিশ্বাস ও যোগেন্দ্র নাথ বর্মন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভূপতি ভূষণ বর্মা এবং কারিগরি সহযোগিতায় ছিলেন সুজন চন্দ্র রায়।

সম্পর্কিত