শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

পাঁচবিবি বাজার বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ গোলাম মোরশেদঃপাঁচবিবি বাজার বনিক সমিতির ৫ম তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বনিক সমিতির সভাপতি শ্রীঃ ভরত প্রসাদ গোয়ালা সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট ১ আসনের সাংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জনাব আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামধন্য ব্যবসায়ীক ও চেম্বারের সভাপতি জনাব আলহাজ্ব আব্দুল হামিক মন্ডল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মনিরুল শহীদ মুন্না উপজেলা চেয়ারম্যান পাঁচবিবি, জনাব আরিফা সুলতানা উপজেলা নির্বাহী অফিসার পাঁচবিবি, জনাব হাবিবুর রহমান হাবিব মেয়র পাঁচবিবি, জনাব ফয়সাল বিন আহসান অফিসার ইনচার্জ পাঁচবিবি থানা, জনাব আবু বক্কর সিদ্দিক মন্ডল সভাপতি পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ,জনাব জিহাদ হোসেন মন্ডল সাধারণ সম্পাদক পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ, জনাব আবু সাঈদ আল মাহমুদ চন্দন প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ জয়পুরহাট, জনাব নাদিম হাসনাত সাধারণ সম্পাদক বণিক সমিতি পাঁচবিবি, সঞ্চালনায় জনাব জীবন কৃষ্ণ সরকার যুগ্ম সাধারণ সম্পাদক বণিক সমিতি পাঁচবিবি প্রমুখ।

সম্পর্কিত