মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

পাঁচবিবি থানায় ফিরেছে পুলিশ, স্থানীয়দের মাঝে স্বস্তি

স্টাফ রিপোর্টারঃ মোঃ গোলাম মোরশেদঃ

পাঁচবিবি কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক কাজে ফিরেছে পুলিশ। কর্মস্থলে ফিরে আসায় ছাত্র আন্দোলনকে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা দূর হয়ে জনমনে স্বস্তি ফিরবে বলে আশা সাধারণ মানুষ। পাঁচবিবি উপজেলার বাসিন্দারা বলেন, পুলিশ ফিরে আসায় সাধারণ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজ থেকে আমরা আশ্বস্ত হয়েছি, খুশি হয়েছি। পাঁচবিবি উপজেলাবাসি শান্তিপ্রিয় মানুষ। শান্তি রক্ষার জন্য সব ধরনের সহযোগিতা পুলিশ বাহিনী করব। আমরা পুলিশের পাশে থাকব। আপনার না থাকায় ছোট ছোট ছেলেমেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে রাস্তা পরিষ্কার করেছে। আমরা আপনাদের ফেরার অপেক্ষায় ছিলাম, আপনাদের আমরা স্যালুট জানাই।
পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, “আজ থেকে পাঁচবিবি সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। যেখানেই যাচ্ছি জনগনের বিপুল সহযোগিতা পাচ্ছি। জনগনের প্রতি আহবান থাকবে আমাদের আপনারা আস্থায় নিন, আমরা আপনাদের আস্থার প্রতিদান দিতে শতভাগ প্রস্তুত পুলিশ বাহিনী। সকলকে সাথে নিয়ে সুন্দর একটি পাঁচবিবি গতে তুলব এই প্রত্যাশা করছি।

সম্পর্কিত