সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাটোরে জমি নিয়ে বিরোধ, একজনের মৃত্যু

মোঃ রাসেল শেখ ,নাটোর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধে সাইফুল ইসলাম নামে এক জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিম নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সাইফুল ইসলাম (৪০) নওয়াপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে ও রসুন ব্যবসায়ী।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, সকালে উপজেলার পশ্চিম নওয়াপাড়া গ্রামে জমি নিয়ে বাকবিতন্ডা বাধে একই এলাকার তারাজুলের ছেলে সোহেলের সাথে। এ সময় দুজনেই উত্তেজিত হলে সাইফুল ইসলাম হঠাৎ মাটিতে পড়ে অসুস্থ হয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে মৌখাড়া বাজারের স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেছেন পুলিশ। মরদেহটির ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানান তিনি। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত