মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগেশ্বরীর নেওয়াশী বাজারে কোটা সংস্কারের দাবিতে মশাল মিছিল

বিশ্বনাথ সরকার(স্টাফ রিপোর্টার):

নাগেশ্বরীতে কোটা সংস্কারের দাবিতে নেওয়াশী বাজারে মশাল মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি পালন করা হয়।

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নেওয়াশী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে সন্ধ্যায় একটি মশাল মিছিল বাহির হয়ে নেওয়াশী বাজার সংলগ্ন প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী সাধারণ শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আমাদের রংপুরের আবু সাঈদ ভাইকে কেনো হত্যা করা হলো??? আহত শিক্ষার্থীরা চিকিৎসা পর্যন্ত নিতে পারছেন না। ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ঢাকা মেডিকেল কলেজ অবরুদ্ধ করে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ ঘোষণা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে হামলা করছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের ফলাফলই হচ্ছে আজকের এ হামলা। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা আরো বলেন, আমাদের দাবি হচ্ছে সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। সেই সঙ্গে সংবিধানে উল্লেখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে নূন্যতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এ দাবি নিয়ে রাজপথে নেমেছি,দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সম্পর্কিত